Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলাআন্তর্জাতিক

কুয়েতে গঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত

কুয়েতে অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন জাতীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদ মাধ্যমের কুয়েত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত।

আমাদের কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ জানান, শুক্রবার এক সভায় সংগঠনের গঠনতেন্ত্রর নিয়ম অনুযায়ী যাচাই বাছাই শেষে নির্বাচনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

বাংলা টিভি কুয়েত প্রতিনিধি আ.হ জুবেদ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, আর টিভির প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন,  সময় টিভির প্রতিনিধি শরিফ মিজান, মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, একাত্তর টিভির সাদেক রিপন, ডিবিসি টিভির মোঃ হেবজু, আনন্দ টিভির প্রতিনিধি সেলিম হাওলাদার, একুশের সংবাদ প্রতিনিধি জসিম উদ্দিন ভুঁইয়া ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আবুবকর সিদ্দিক।

কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠনের জন্য আগামী ১৬ জুলাই সংগঠনের বিভিন্ন পদের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button