কাতারে বাংলাদেশ দূতাবাসসহ আরো ২ সংগঠনের যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচী

কাতারে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কমিউনিটি কাতার এবং হামাদ মেডিকেল কর্পোরেশনের যৌথ উদ্যোগেরক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সহকর্মী আকবর হোসেন বাচ্চু জানান, বৃহস্পতিবার দূতাবাস প্রাঙ্গনে রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন। এসময় রাষ্ট্রদূত প্রবাসী কমিউনিটির কল্যানে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচী চালু করার বিষয়ে, তাঁর আগ্রহ ব্যক্ত করেন। পাশাপাশি হামাদ মেডিকেলে বাংলা ভাষায় টেলিফোন সেবা চালুর বিষয়টিও উল্লেখ করেন।
এছাড়া, কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হওয়া পর্যন্ত, বছরব্যাপী রক্তদান কর্মসূচি আয়োজন করার সম্ভাব্যতার বিষয়েও আলোচনা করেন তিনি। রক্তদান কর্মসূচীকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।
বাংলাদেশ কমিউনিটি কাতারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, কাতার বাংলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলা টিভি/ এস



