বাজারে প্রায় সবধরনের নিত্যপণ্যের দর ঊর্ধ্বমুখী

লকডাউন পরিস্থিতিতে নানা অজুহাতে রাজধানীর বাজারে বেড়ে গেছে, প্রায় সবধরনের নিত্যপণ্যের দাম। মানভেদে প্রতিকেজি সবজির দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। সপ্তাহান্তে বাজার করতে, রীতিমতো হিমসিম অবস্থা মধ্যবিত্ত ক্রেতাদের। এদিকে, বাজারগুলোর থেকেও বেশ খানিকটা বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে অলি-গলিতে।
মহামারি করোনা নিয়ন্ত্রণে যখন সারাদেশে লকডাউন, তখন পণ্য পরিবহনের ক্ষেত্রে নেই তেমন কোন প্রতিবন্ধকতা। তারপরও লকডাউনের অজুহাতে তুলে রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সবধরনের সবজির দাম।
বিক্রেতারা বলছেন, পণ্য পরিহবনের সংকট এবং একটানা বৃষ্টির কারণে সরবরাহ কমেছে। একারণে, বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে প্রায় সবধরনের সবজি।
এদিকে, লকডাউনের অনেকেরই কমে গেছে আয়ের উৎস। এ অবস্থায় নিত্যপণ্যের এমন চড়া দামে রীতিমতো হিমসিম অবস্থায় নিম্ন-মধ্য আয়ের মানুষের।
এতো গেল বাজারের অবস্থা। আরো কঠিন চিত্র রাজধানীর অলি-গলিতে। ভ্রাম্যমাণ সবজির দোকান গুলোতে দাম যেন আরও একধাপ এগিয়ে। বাজার থেকে এখানে সবজির কেজি ১৫/২০ টাকা পর্যন্ত বাড়তি।
তবে, মাছের সরবরাহ কম থাকায় আগের সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে প্রায় সবধরনের মাছ।
বাংলা টিভি/ এস



