Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাআন্তর্জাতিকক্রিকেট

প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

দাপুটে জয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে দারুণ শুরু করেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার কার্ডিফে প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে ইংলিশ শিবির।

টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৫.২ ওভারে অল আউট হয় মাত্র ১৪১ রানে । ১৪২ রানের জবাব দিতে নেমে ১৬৯ বল আর ১ উইকেট হারিয়ে ইংল্যান্ড পৌঁছে যায় জয়ের বন্দরে। সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ওপেনার ফিল সল্টকে  হারালেও বাকি সময় ইংল্যান্ড ছিল দূরন্ত। জয়ের জন্য বাকি কাজটুকু করেন ডেভিড মালান ও জ্যাক ক্রলি। দুজনই পান ফিফটির দেখা। ৬৯ বলে ৮ চারে ৬৮ রানে অপরাজিত থাকেন মালান। আর ৫০ বলে ৭ চারে ৫৮ রানে অপরাজিত থাকেন ক্রলি।

এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ব্যাট করতে নেমে শুরু থেকেই হাঁসফাঁস ছিলো পাকিস্তানের অবস্থা। ফখর জামান দলীয় সর্বোচ্চ ৪৭ এবং শাদাব খানের ব্যাক্তিগত ৩০ ছাড়া আর কেই এদিন বলার মত কেই রান না পাওয়াই মাত্র ১৪১ রানে থামে পাক্স্তিানের ইনিংস।

সিরিজের ২য় ম্যাচ আগামীকাল-১০ ই জুলাই ।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button