
মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদের ব্যাটিং দৃঢ়তায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৬৮ রান তুলেছে বাংলাদেশ। ২৭৮ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৫০ রানে অপরাজিত থাকেন রিয়াদ।
টাইগারদের শেষ ব্যাসম্যান হিসেবে এবাদত হোসেন শূন্য রানে ব্লেসিং মুজারবানির বলে বিদায় নেন। মাহমুদউল্লাহর টেস্ট ক্যারিয়ারে এটি সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে তার সর্বোচ্চ স্কোর ছিল ১৪৬।
দেশের হয়ে নবম উইকেট জুটিতে আগের রেকর্ড ভেঙে দেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ।
২৭৬ বলে ১৯১ রানের পার্টনারশিপ গড়েছেন তারা। এরপর দারুণ ব্যাটিং করা তাসকিন ১৩৪ বলে ১১টি চারের সাহায্যে ৭৫ রান করে মিল্টন শাম্বার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের যেকোনো জুটিতেও এটি রেকর্ড পার্টনারশিপ।
বাংলা টিভি/ এস



