Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়নসরকার

অক্সিজেনসহ হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

সারাদেশের সব বিভাগ ও জেলা প্রশাসনকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ এবং করোনা রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুষ্ঠিত এক সভায়, এ নির্দেশনা দেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সারাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় এবং চলমান কার্যক্রম সমন্বয়র লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা হয়।

 বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করোনার উপসর্গ ও লক্ষণ যুক্ত ব্যক্তিদের ঘরে থাকার আহবান জানান। প্রয়োজনে, স্থানীয় প্রশাসন কর্তৃক আইসোলেশন নিশ্চিত করারও নির্দেশনা দেন তিনি। এসময়, অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ হাসপাতালসমূহে কোভিড ইউনিটে শয্যা সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে, নানামুখী পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা দেয়া হয়।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button