
করোনা সংক্রমণ রোধে কঠোর বিধি-নিষেধের সপ্তম দিনে রাজধানীতে মানুষের চলাচল বেড়েছে। শহরের অলিগলি সবখানেই বেড়েছে মানুষের চলাচল।প্রধান সড়ক গুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তারা চেকপোস্ট বসিয়ে চালাচ্ছে তল্লাশী।
সবার মধ্যে লকডাউন নিয়ে চলছে ঢিলেঢালা ভাব, বৃষ্টির কারণে সকালে যানবাহন সড়কে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চলাচল।
বুধবার (০৭ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ও পাড়া-মহল্লা ও বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
এছাড়াও নগরীতে মূল সড়ক থেকে একটু ভেতরের দিকের পাড়া-মহল্লার রাস্তাগুলোতে দোকান খোলা রয়েছে। অলিগলিতে বসছে বাজার চলছে বেচাকেনা লোকজনদের মাস্ক পড়ার ক্ষেত্রেও দেখা গেছে উদাসীনতা।
সকাল থেকেই বৃষ্টির কারণে মানুষজন ঘর থেকে একটু কম বের হচ্ছে। সড়কের বিভিন্ন চেকপোস্টে মোটর চালিত রিকশা আটকানো হচ্ছে। পুলিশরা কঠোরভাবেই লকডাউনে নজরদারি করছেন।
আইন শৃঙ্খলা বাহিনী বলছে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। লকডাউনে ঘর থেকে বের হলেই করা হচ্ছে জরিমানা। যারাই লকডাউনে কারণ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন, প্রশাসনের নজরে আসলেই করা হচ্ছে জরিমানা। সবাইকে তারা সচেতন হওয়ার পরামর্শ দেন, অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করছেন।
বাংলাটিভি/এস



