বাংলাদেশবিশ্ববাংলা
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী মিজান মারা গেছেন

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়া মিজানুর রহমান মিজান মারা গেছেন।
দেশটির রাজধানী লিসবনে বাইসাইকেল চালানো অবস্থায় দুর্ঘটনায় মারাত্মক আহত হন মিজান। পরে চিকিৎসাধীন অবস্থায় দেশটির সান্তা মারিয়া হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এর আগে, গত ১৯ জুন লিসবনের আলকান্ত্রা নামক স্থানে ফুড ডেলিভারির কাজে কর্মরত অবস্থায় ইলেকট্রিক বাইসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে আহত হয়।
মিজান রাইড শেয়ারিংয়ের অ্যাপস ভিত্তিক খাদ্য ডেলিভারি উবার এবং ভোল্টে কাজ করতেন। মিজান ২০২০ সালে পর্তুগালে পাড়িজমান। তার গ্রামের বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমার মোঘলা বাজার। মিজানের মৃত্যুতে লিসবনসহ পুরো পর্তুগাল বাংলাদেশী কমিউনিটির প্রবাসীরা শোক প্রকাশ করেন।
বাংলা টিভি/এস



