Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিশ্ববাংলা

বিদেশীগামী কর্মীদের সমস্যা সমাধানে তৎপর মন্ত্রণালয়

বিদেশীগামী কর্মীদের সমস্যা সমাধানে মন্ত্রণালয় ২৪ ঘণ্টা তৎপর রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।  সোমবার বিকেলে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী কর্মীদের করোনার টিকার বিশেষ নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী জানান,  আগামী এক সপ্তাহের মধ্যে টিকা প্রদান নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান হবে।

বিদেশগামী কর্মীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে বিশেষ নিবন্ধন কার্যক্রম চালু করেছে সরকার। এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে সৌদি আরব ও কুয়েতের প্রবাসীকর্মীরা অ্যাপের মাধ্যমে পাসপোর্ট ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে খুব সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্দিষ্ট সাতটি কেন্দ্রে গিয়ে ফাইজারের টিকা নিতে পারবেন। পরে অন্যান্য দেশের প্রবাসীকর্মীদের টিকা দেয়া হবে।

এসময় এক প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, প্রবাসগামী যাত্রীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে প্রি-রেজিস্ট্রেশন করার নিয়ম করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, প্রবাসীদের টিকা দেয়া শুরু করতে প্রস্তুত তারা, তবে ফাইজারের টিকা দিতে সময় বেশি লাগায় প্রতিদিন ১৪০০ জনকে এ টিকা দেয়া যাবে।

টিকা ঢাকার বাইরে সংরক্ষণাগার না থাকায় ঢাকায় সাতটি কেন্দ্রে ফাইজারের ভ্যাকসিন  দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলেও এসময় জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button