
কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলের খেত, রাস্তাঘাট।
কুড়িগ্রামের সবগুলো নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার দুই পাড়ে শুরু হয়েছে তীব্র ভাঙ্গন। এতে ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেক পরিবার। এদিকে,
গাইবান্ধায় ব্রহ্মপুত্র,তিস্তা,ঘাঘট এবং যমুনার পানি হু হু করে বাড়ছে। সাঘাটা,ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া
সিরাজগঞ্জের যমুনা নদীতে আবারো পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় বেড়েছে ১৫ সেন্টিমিটার। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ নিয়ে চিন্তায় এলাকাবাসী। অন্যদিকে, ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদে বর্ষার শুরুতে পানিবৃদ্ধির পাশাপাশি ব্যাপক এলাকা জুড়ে নদীভাঙ্গণ শুরু হয়েছে। হুমকির মুখে রয়েছে শতাধিক ঘরবাড়ি।
বাংলাটিভি/এস



