Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিজ্ঞান ও প্রযুক্তি

ঈদ সামনে রেখে রাজধানীতে ডিজিটাল পশু হাট উদ্বোধন

কোরবানির ঈদকে সামনে রেখে সংক্রমণরোধে ‘ডিজিটাল হাট’ এর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ। অনলাইনে কেনাবেচায় গ্রাহক যখন কোরবানী পশু পাবেন, তখনই টাকা ছাড় করবে বাংলাদেশ ব্যাংক।

অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল হাট উদ্বোধনী অনুষ্ঠানে,  এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। ভার্চুয়াল এই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ডেইরি মালিক সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

এসময় ডিএনসিসি মেয়র জানান, যারা ১০ জুলাইয়ের মধ্যে কোরবানির গরু কিনে বুকিং দেবেন তাদের কোরবানি মাংস বাসায় পৌছে দেয়া হবে।  তিনি আরও বলেন, গতবার ডিজিটাল হাটে তিন সপ্তাহে ২৭ হাজার গরু বিক্রি হয়েছিল এবার এক লাখ বিক্রির টার্গেট। এক লাখ বিক্রি করতে পারলে ন্যূনতম পাঁচ লাখ লোক গরুর হাটে যাবে না। এতে কমবে ভাইরাস সংক্রমণের ঝুঁকি।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button