Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলাআইন-বিচারদেশবাংলা

চট্টগ্রামে প্রবাসীর জমিতে নালা খননের অভিযোগ

চট্টগ্রামের বারইয়ার হাটে ফখরুল ইসলাম খান নামে এক সিআইপি’র জমির ওপর দিয়ে বেআইনিভাবে নালা খননের অভিযোগ উঠেছে পৌরসভার মেয়রের বিরুদ্ধে। ঐ জমিতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন ফখরুল ইসলাম খান। তাই, নালা খনন করা হলে হাসপাতালটি গড়ে তোলা সম্ভব হবে না বলে মনে করেন তিনি। এ ব্যপারে মেয়র বলেন,কেউ অভিযোগ করলেও,জনস্বার্থেই এখানে নালা খনন করা হবে।

চট্টগ্রামের মীরসরাইয় উপজেলার বারইয়ারহাট পৌরসভার পাশে ২০০৯ সালে ১৩৪ শতক জমি ক্রয় করেন প্রবাসী সিআইপি ফখরুল ইসলাম খান। ঐ স্থানে আধুনিক সব সুযোসুবিধাসহ আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল গড়ার উদ্যোগ নেন তিনি।

হাসপাতাল গড়ার ঐ যায়গাটির মাঝে এখন একটি নালা খননের উদ্যোগ নিয়েছে স্থানীয় পৌরসভা। যদিও জমির কাগজপত্রে কোথাও কোন নালার উল্লেখ নেই বলে দাবী জমির মালিক প্রবাসী সিআইপি ফখরুল ইসলাম খানের।

ব্যাক্তিগত স্বার্থে মেয়র বিভিন্ন জায়গায় দখল নোটিশ দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

তবে মেয়র বলছে, জনস্বার্থে নালা খনন করছে পৌর কর্তৃপক্ষ।  দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেন স্থানীয়রাসহ ভুক্তভোগী প্রবাসী পরিবারের লোকজন।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button