Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে ১৩২ জনের মৃত্যু, শনাক্ত ৮,৪৮৩

দেশে করোনায় একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৭৮ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জনে। এর আগে গত ২৭ জুন ১১৯ জন, ২৮ জুন ১০৪ জন, ২৯ জুন ১১২ জন, ৩০ জুন ১১৫ জন ও ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়।

শুক্রবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩০ হাজার ৩৮৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২টি।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ১৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে দু’জন, সিলেট বিভাগে দু’জন, রংপুর বিভাগে নয়জন ও ময়মনসিংহ বিভাগে ছয়জন রয়েছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৬৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button