Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রিজ ধসে চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহের গফরগাঁওয়ে তিনটি ব্রিজ ধসে চরম দুর্ভোগে পড়েছে ১০ গ্রামের মানুষ। ক্ষেতের সবজি বাজারজাত করতে না পেরে ক্ষেতেই নষ্ট হচ্ছে। অপরিকল্পিত ভাবে খাল খননের কারণে বালি সরে গিয়ে ব্রিজগুলো ধসে পড়েছে বলে দাবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন খনন নয়,অপরিকল্পিত ভাবে ব্রিজ নির্মাণের ফলেই এমনটি হয়েছে।

সাম্প্রতি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দুর্গম চরাঞ্চল চরআলগী ইউনিয়নের বোরাখালি গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩টি ব্রিজ ভেঙ্গে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ১০ গ্রামের মানুষ। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে নির্মিত ২টি ৬০ ফুট এবং ১টি ৪০ ফুট দৈর্ঘ্যের ব্রিজ বিকট শব্দে ধসে পড়ে মে মাসে। সপ্তাহের ব্যবধানে ৩টি ব্রিজ ধসে পড়ায় মানুষের মধ্যে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ দায়ি করছেন পানি উন্নয়ন বোর্ডকে আবার দেখছেন ঠিকাদারের গাফিলতি।

একাধারে তিনটি ব্রিজ ধসে পড়ায় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করে,অচিরেই দুর্ভোগ লাগবে স্থানীয় সংসদ সদস্য ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

৫ ফুট গভীর বেইজমেন্ট করে নির্মিত ব্রিজের কাছেই ৮ থেকে ১০ ফুট গভীর করে খাল খনন করায় নীচের মাটি সরে গিয়ে ব্রিজ ভেঙ্গে ডেবে গেছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

খাল খনন নিয়ম মাফিক হচ্ছে দাবি করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী জানিয়েছেন অপরিকল্পিতভাবে নির্মাণের কারণেই ব্রিজ ভেঙে গেছে।  তদন্তের মাধ্যমে ব্রিজ ধসের কারণ নির্ণয় করে দোষীদের বিচারের আওতায় আনার পাশাপাশি,দুর্ভোগ লাগবে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button