Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅর্থনীতি

কোরবানীর হাটে এবার গরু ও ছাগলের পাশাপাশি যোগ হচ্ছে দুম্বা

আসন্ন কোরবানীর হাটে এবার গরু ও ছাগলের পাশাপাশি যোগ হচ্ছে দুম্বা। সুদুর মরু অঞ্চল থেকে আমদানীকৃত নয়,নাতিশীতোষ্ণ অঞ্চল বাংলাদেশের খামারে পালনকৃত দুম্বা দিয়েই করা যাবে, এবারের কোরবানী। আর এজন্য দেশের উত্তরের জেলা দিনাজপুরের খামারে প্রস্তুত করা হচ্ছে এসব প্রাণী। খামারের উদ্যোক্তা ও প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে প্রমাণিত হয়েছে বাংলাদেশেও সম্ভব মরু অঞ্চলের প্রাণী দুম্বা পালন।

দুম্বা সাধারনতঃ মরু অঞ্চলের প্রাণী হলেও, ২০১৮ সালে শখের বশে ভারতের রাজস্থান থেকে ৬টি দুম্বা এনে পালন শুরু করেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সৌখিন পশুপ্রেমী আব্দুল হান্নান। এখন তার খামারে ছোট-বড় মিলিয়ে দুম্বার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, প্রায় অর্ধশত।

খামার মালিক আব্দুল হান্নান জানান,রাজস্থান থেকে আমদানীকৃত দুম্বাগুলো, বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে না পারায় বাচ্চার উৎপাদন কম হয়েছে। তারপরও সঠিক পরিচর্যার মাধ্যমে এসব প্রাণী পালন কোরে লাভবান হওয়া সম্ভব। এবার কোরবানীতে বেশকিছু দুম্বা বিক্রির জন্য প্রস্তুত করেছেন বলে জানান তিনি।

তার খামারে শুধুমাত্র দুম্বার পরিচর্যার জন্য কাজ করছেন বেশ কয়েকজন। এই প্রাণীটিকে দেখতে খামারে প্রতিদিন ভীড় করছেন, বিভিন্ন এলাকার মানুষ।

এ খামারটির দুম্বা সঠিকভাবে পালনের জন্য, সার্বক্ষনিক পরামর্শ দিয়ে থাকেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা।

গরু,ছাগল ও অন্যান্য প্রাণীর পাশাপাশি, মরুঅঞ্চলের এই প্রাণীটি বাংলাদেশেই পালন করে, দেশে মাংসের যোগান দিতে বড় ভুমিকা পালন করতে পারে বলে মনে করছেন, সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button