প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে ফাইজারের টিকাদান কর্মসূচী শুরু

রাজধানী ঢাকার সাতটি কেন্দ্রে আজ থেকে ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে রাজধানীর ৭ টি হাসপাতালে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অংশ নিয়ে এ তথ্য জানান।
ফাইজার, অক্সফোর্ড, জনসন অ্যান্ড জনসন অথবা মডার্নার দুই ডোজ টিকা নিলে প্রবাসীরা সৌদি ও কুয়েতে ঢুকতে পারবেন। দেশগুলোর সরকারের দেয়া এমন সিদ্ধান্তে কর্মস্থলে ফিরতে উদ্বিগ্ন ছিলেন দেশে এসে আটকে পড়া প্রবাসীরা। এমন প্রেক্ষাপটে প্রবাসীদের নির্ধারিত টিকা দেয়ার ব্যবস্থা করলো সরকার।
রাজধানীর ৭ টি হাসপাতালে টিকা দেয়ার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
প্রবাসীদের মধ্যে যাঁরা সিনোফার্মের টিকা নিতে চান, তাঁরা দেশের যেকোনো কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। তবে, ফাইজারের টিকা নিতে জনশক্তি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে প্রবাসীরা রেজিস্ট্রেশন করে নির্ধারিত কেন্দ্র থেকে টিকা নিতে হবে।
টিকা প্রাপ্তির মাধ্যমে আবারও প্রবাসীরা তাদের কর্মস্থলে ফিরবে। দেশের রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। এমনটাই প্রত্যাসা প্রবাসী বাংলাদেশিদের।
বাংলা টিভি/ এস



