
চলাচল নিষেধাজ্ঞায় গণপরিবহন বন্ধে বিদ্যমান সংকটের মধ্যেই, হঠাৎ বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা থাকলেও দুপুরে নামে বৃষ্টি। গন্তব্যে যাতায়াতে রিক্সাভাড়া বেড়ে যায় আরো বেশি। সংকেটর মধ্যে মাত্রা বাড়ে দুর্ভোগের।
সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে ভ্যাপসা গরম। তবে দুপুর হতেই নামে ঝুম বৃষ্টি। গরমের পর বৃষ্টি একটু স্বস্তি বয়ে আনলেও, অনেকের কাছে এই হঠাৎ বৃষ্টি হয়ে ওঠে ভোগান্তির কারণ।
লকডাউন বাস না চললেও অফিস বুধবার পর্যন্ত খোলা, তাই হেটে বা রিক্সা নিয়ে এমনিতেই কর্মস্থলে যাতায়াতে গলদঘর্ম হতে হচ্ছে কর্মজীবী নগরবাসীকে। এরমধ্যে বৃষ্টি এসে তাদের ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে আরো বেশি।
এমন বৃষ্টির জন্য যেন মোটেও তৈরি ছিলেন না বেশিরভাগ পথচারীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষগুলো। বৃষ্টির কারণে রিক্সা ভাড়াও বেড়ে যায়।
লকডাউনে গণপরিবহন সংকটের মধ্যে এমন বৃষ্টি দিনেদুপরে বেশ ভুগিয়েছে নগরবাসীকে।
বাংলাটিভি/এআর



