Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবিশ্ববাংলা

মাল্টায় অবৈধ বাংলাদেশিদের আইনি সহায়তা দেবে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন-আয়েবা

মাল্টায় অবৈধ বাংলাদেশিদের আইনি সহায়তা দেবে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন -আয়েবা।

ফ্রান্সে বৈধভাবে থাকার পারমিট পাননি অনেকেই। এরমধ্যে মাল্টা থেকে ১৫৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর খবরে প্রবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।  এসব অসহায়দের পাশে থাকার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে, আয়েবা।  এর আগেও দেশটি থেকে ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।  বর্তমানে গ্রিস বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও মাল্টায় অবস্থান করছেন।

একই সঙ্গে অবৈধরা বাংলাদেশি কিনা যাচাই করতে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল গিয়ে ১৬০ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেছেন।

অসহায় বাংলাদেশিদের পাশে থাকার জন্য অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন –  আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ জানান, ইতোমধ্যে আমাদের সংগঠন মাল্টা প্রশাসন ও ইউরোপ ইউনিয়নের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।

পাশাপাশি মাল্টার এক বিজ্ঞ আইনজীবী সংগঠনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।  তিনি আরও বলেন, আইনজীবীদের এ সংগঠনটি চূড়ান্ত করা হলে আয়েবার হয়ে মাল্টায় যেসব অসহায় বাংলাদেশি রয়েছে, তাদের জন্য আইনি সহায়তা দেয়া হবে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button