আন্তর্জাতিকফুটবল
কোপা আমেরিকা: বলিভিয়াকে ২-০ গোলে হারালো উরুগুয়ে

কোপা-আমেরিকার তৃতীয় ম্যাচে এসে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে উরুগুয়ে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে বলিভিয়ার বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ল কোপার সর্বোচ্চ ১৫ বারের শিরোপাধারীরা।
এ জয়ের সুবাদে তিন ম্যাচে ১টি করে জয়-পরাজয়-ড্র নিয়ে ৪ পয়েন্ট রয়েছে উরুগুয়ের ঝুলিতে। পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকলেও নিশ্চিত হয়েছে তাদের নকআউটের টিকিট।
ম্যাচের ৪০ মিনিটের সময় আত্মঘাতী গোলটি করেন জাইরো কুইন্তেরস। এ গোলের সুবাদে লিড নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় উরুগুয়ে।
পরে দ্বিতীয়ার্ধে ফিরে দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত। ফাকুন্দো তোরেসের কাছ থেকে পাওয়া বলে ডান পায়ের শটে বল জালে জড়ান এডিনসন কাভানি। যার সুবাদে নিশ্চিত হয় উরুগুয়ের ২-০ গোলের জয়। এর আগে-পরে আরও বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে তারা।
বাংলাটিভি/এস



