বিদেশগামী কর্মীদের টিকা নিয়ে সৃষ্ট জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীর

বিদেশগামী কর্মীদের টিকা নিয়ে সৃষ্ট জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আর টিকা প্রত্যাশি প্রবাসীদের আগামী সপ্তাহ থেকে সুরক্ষা এপের মাধ্যমে রেজিস্ট্রেশনের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মনিরুছ সালেহীন। সকালে সৌদি প্রবাসীদের কয়ারেন্টাইনের চেক বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা।
বৃহস্পতিবার সকালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইন খরচ বাবদ বিশেষ অর্থ প্রদান অনুষ্ঠানে যোগদেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
এতে বিদেশগামী কর্মীদের টিকা নিয়ে সৃষ্ট জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। পাশাপাশি প্রবাসীদের টিকাদান বিষয়ে সিভিল সার্জনদের মন্তব্যের সমালোচনাও করেন তিনি।
এ সময় প্রবাসী কল্যাণ সচিব জানান, যে সব প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র নেই তারা পাসপোর্ট কপি অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্ড দিয়ে সুরক্ষা এপের মাধ্যমে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।প্রবাসীদের যেকোন সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বাংলাটিভি/ এস



