ইতালিতে কৃষিখাতে সফল প্রবাসী বাংলাদেশীরা

ইতালিতে কৃষি খাতে বেশ সাফল্য পেয়েছে।বাংলাদেশীরা । বিভিন্ন শহরে তারা নানা ধরনের ফল ও শাক সবজি উৎপাদন করে প্রবাসীদের দেশীয় খাবারের চাহিদা মেটাচ্ছেন । মৌসুমের শুরুতেই তারা নানা ধরনের চারা রোপন ও বীজ বপন করে তারা এগিয়ে নিচ্ছেন তাদের কৃষি বিপ্লবের কর্মকান্ড। এসব কৃষি প্রকল্পে কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে অনেক বাংলাদেশীর ।
ইতালীর বিভিন্ন শহরে বাংলাদেশীরা কৃষি জমি লীজ নিয়ে চাষাবাদ করছেন। এসব জমি গুলোতে দেশীয় বিভিন্ন ধরনে শাক সব্জী ফলাচ্ছেন যেমন লাউ, ঝিঙ্গে, করলা, মিষ্টি কুমড়া, পুই শাক, লাল শাক কলমীসহ আরো অনেক কিছু। আর কিছু দিন পরে মৌসুম শুরু হবে, শষ্য জমিতে চলছে ব্যপক পরিচর্চা । এবার ভাল ফলন হবে এমটাই প্রত্যাশা করছেন কৃষি সংশ্লিষ্টরা। তারা এবার বেস লাভবান হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
ইতালীর মতো উন্নত দেশে অন্যান্য কাজ না করে এই কৃষি কাজকে বেছে নিয়েছেন অনেকে। অর্থ উপার্জনের পাশাপাশি এ কাজেই অত্যন্ত সন্তষ্টি প্রকাশ করেন তারা
ইতালীর বর্তমান করোনার পরিস্থিতি মধ্যে বাংলাদেশীদের মাঝে দেশীয় তাঁজা শাক-সব্জী সরবরাহ করতে পেরে অনেক আনন্দিত এবং অনেকের কর্ম সংস্থান দিতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করেন তারা।
বাংলাদেশী কৃষি সংশ্লিষ্টরা বলছেন ইতালীতে এ খাতে অনেক সম্ভবনা রয়েছে। এ ধরনের প্রকেল্পে বিনিয়োগ করলে নিজেরা যেমন সাবলম্বী হবে পাশাপাশি দেশেও যাবে বেশি পরিমাণ বৈদেশিক মূদ্রা।
বাংলাটিভি/ এস



