Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল

কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল।২-১ গোলে জিতে মাঠ ছাড়ে

বৃহস্পতিবার ভোরে রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দু’দল। এই ম্যাচে আক্রমণের পসরা সাজিয়েও জয় পেতে বেশ কষ্ট করতে হয় ব্রাজিলকে। কলম্বিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে ড্র করার পর অবশেষে জয় পেল ব্রাজিল।

নিজেদের টানা ৯ ম্যাচে জয়ের পর এই ম্যাচে হারের শঙ্কা জেগেছিল ব্রাজিলের। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি।

খেলার দশম মিনিটে দুর্দান্ত এক গোলে কলম্বিয়াকে এগিয়ে নেন লুইস দিয়াস। দূরের পোস্টে চমৎকার এক ক্রস করেন হুয়ান কুয়াদরাদো।

প্রথমার্ধে অবশ্য কলম্বিয়া সেভাবে পরীক্ষা নিতে পারেনি ব্রাজিল। দুই একটি প্রচেষ্টা ছিল তবে তা গোলের জন্য যথেষ্ট ছিল না। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

ম্যাচের ৬৬তম মিনিটে ফাঁকা জাল পেয়েও ব্রাজিলকে এগিয়ে নিতে ব্যর্থ হন নেইমার। ফিরমিনো পেনাল্টি স্পটের কাছে খুঁজে নেন নেইমারকে। পিএসজির এই তারকা ফরোয়ার্ডকে ঠেকাতে লাইন ছেড়ে বেরিয়ে আসেন অসপিনা। তাকে এড়িয়ে ডানদিকে সরে যান নেইমার কিন্তু ফাঁকা জালে বল পাঠাতে পারেননি তিনি। তার শট ব্যর্থ হয় পোস্টে লেগে।

৭৮তম মিনিটে রেনান লোদির ক্রসে ফিরমিনোর জোরালো হেড অসপিনার হাত ফস্কে জড়ায় জালে। এর আগে নেইমারের শট রেফারির গায়ে লাগলে কলম্বিয়ার খেলোয়াড়রা খেলা বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তবে খেলা চালিয়ে যাওয়ারই ইঙ্গিত দেন রেফারি। তখনই ব্রাজিলের একজন বল বাড়ান লোদিকে। তার ক্রসেই হয় গোল। গোল বাতিলের জন্য প্রতিবাদ জানান কলম্বিয়ার ফুটবলাররা। ভিএআরের সাহায্যে আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা গোলের বাঁশি বাজালেও থামেনি অসপিনা-কুয়াদরাদোদের প্রতিবাদ।

ম্যাচে দুদলের মোট ৭ খেলোয়াড় হলুদ কার্ড দেখে। পরে রেফারি অতিরিক্ত আরও ১০ মিনিট যোগ করেন। আর এই সময়ের শেষ মিনিটেই বাজিমাত করে ব্রাজিল। নেইমারের কর্নারে চমৎকার হেডে জাল খুঁজে নেন কাসেমিরো।

আসরে টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে আছে কলম্বিয়া।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button