
দেশে করোনায় নতুন করে শনাক্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। দেশে একদিনে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭২৭ জন।এ নিয়ে দেশে মোট শনাক্ত ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন, এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৮৫ জনের এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ৭৮৭ জন। এর আগে মঙ্গলবার (২২জুন) ৪ হাজার ৮৪৬ জন শনাক্ত ও ৭৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তিন হাজার ১৬৮ জন। সব মিলিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন সাত লাখ ৯১ হাজার ৫৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা ২৮ হাজার ৫৮০টি, নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ২৫৬টি। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৯ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৫ জনের মধ্যে পুরুষ ৫৫ জন আর নারী ৩০ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন নয় হাজার ৮৬৫ জন আর নারী মারা গেলেন তিন হাজার ৯২২ জন।
মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৪৬ জন, ৫১ থেকে ৬০ বছরে বয়সী ১৮ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১১ জন আর ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের ১৮ জন, খুলনা বিভাগের ৩৬ জন, ময়মনসিংহ বিভাগের তিনজন আর বরিশাল ও রংপুর বিভাগের তিনজন করে।
বাংলাটিভি/এস



