
ব্রাজিলের গারিঞ্চা মানে স্টেডিয়ামে কোপার গ্রুপপর্বের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারালো আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে কোপা আমেরিকার শেষ আটে উঠেছে আর্জেন্টিনা।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দলই। তবে ম্যাচের আট মিনিটের মাথায় দলকে এগিয়ে নেয়ার দারুণ সুযোগ পান লিওনেল মেসি। ফ্রি কিক থেকে অল্পের জন্য গোল পাননি।তবে তার দুই মিনিট পরেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস থেকে ফাঁকা পোস্টে বল পেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন আলেজান্দ্রো পাপু গোমেজে।
প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয়টা স্মরণীয় হয়ে থাকলো লিওনেল মেসির জন্যেও। এই ম্যাচের মাধ্যমে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেসি।
বাংলাটিভি/ এআর



