Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগসরকারস্বাস্থ্য

করোনা সংক্রমণ বাড়ায় ৭ জেলায় চলাচলে বিধি নিষেধ

করোনা সংক্রমণ বাড়তে থাকায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকার আশেপাশের ৭ জেলায় চলাচলে বিধিনিষেধ দিয়েছে সরকার।

সোমবার (২১ জুন) দুপুরে, এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

চলাচলে বিধিনিষেধের আওতায় পড়া জেলাগুলো হলো: নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এসব জেলা আমরা লকডাউনে নিয়ে নিয়েছি। এসব জেলার মানুষ ঢাকায় ঢুকতে পারবেন না। ঢাকার সঙ্গে মুভমেন্ট বন্ধ হলে এমনিতেই সারাদেশে কমে যাবে।

এ সময়ে শুধু আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা (যেমন- কৃষি উপকরণ সার, বীজ, কীটনাশক, কষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা দেওয়া, বিদ্যুৎ, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (নদীবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি),গণমাধ্যম (প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিগুলো, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতা বর্হিভুত থাকবে। ’ এ বিষয়ে ব্যবস্থা নিতে সব সিনিয়র সচিব এবং সচিবদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেকোনো জেলা প্রশাসন মনে করলে সেখানে নিষেধাজ্ঞা দিতে পারবেন। আমরা একেক দিন একে বিভাগের সঙ্গে বসবো।

ঢাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা- এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঢাকা আমরা বন্ধ করিনি। ঢাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যায় আমরা আবার বসবো। ভিডিও কনফাররেন্স করবো। দেখা যাক, আগে বসি, তারপর কি হয়। এখানে স্বাস্থ্য রিলেটেড সবাই থাকবেন।

তিনি জানান, বর্তমানে সাতক্ষীরা, বাগেরহাটের মংলা, যশোর পৌরসভা, অভয়নগর, শার্শা, ঝিকরগাছা, কুষ্টিয়া সদর, চুয়াডাঙ্গার দামুরহুদা, মেহেরপুরের পৌরসভার কয়েকটি ওয়ার্ড, মাগুরা পৌরসভা লকডাউন আছে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশন, নাটোর পৌরসভা ও সিংড়া, বগুড়া পৌরসভা, জয়পুরহাট পৌরসভা, কালাই ও পাঁচিবিবি লকডাউনের বিধিনিষেধের মধ্যে রয়েছে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button