
করোনার প্রেক্ষাপটে এবারের বাজেট বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা রয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখতে হবে সরকারকে। রাজধানীতে ডিবেট ফর ডেমক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে উঠে আসে এসব আলোচনা। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে।
করোনার প্রেক্ষাপটে এবারকার বাজেট নিয়ে বিতর্ক প্রতিযোগিতা ছায়া সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমক্রেসি। রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত এই বিতর্কে, উঠে আসে প্রস্তাবিত বাজেটের নানা চুলচেরা বিষয়। বিতর্কে সরকারি দল হিসেবে ঢাকা কমার্স কলেজ এবং বিরোধী দলের ভূমিকায় সরকারি বাংলা কলেজ অংশ নেয়।
প্রস্তাবিত বাজেটের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন বিতর্কিকরা।অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বাজেট বাস্তবায়নে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
কালো টাকা সাদা এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অর্থপাচার করছে তাদের ব্যাপারেও সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান, এই অর্থনীতিবিদ।
বাংলাটিভি/এস



