Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

করোনায় দেড়মাসে রেকর্ড সর্বোচ্চ ৬৭ জনের মৃত্যু

দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩০৫৭ জন। মৃত্যুর এ সংখ্যা গত ৪৮ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ মে ৬৯ জনের মৃত্যু হয়।

এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মৃত্যু হলো ১৩ হাজার ৪৬৬ জনের। নতুন শনাক্তসহ মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনে।

শনিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

করোনা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৫ হাজার ৫০৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ০২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৬৭ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগে ৮ জন এবং ময়মনসিংহের একজন রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৫৭ জন, বেসরকারি হাসপাতালে ৭ জন এবং বাড়িতে ৩ জন মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের নিচে তিনজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন।

বাংলাটিভি/এস

 

সংশ্লিষ্ট খবর

Back to top button