Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

করোনায় একদিনে ৫৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩,৮৮৩

দেশে করোনায় একদিনে আরও ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩৯৯ জনে। একই সময়ে আরও ৩ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ৪৪ হাজার ৯৭০ জনে।

শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় ২১ হাজার ৩৭৩ জনের নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ৮৮ হাজার ৫৩৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৫, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button