Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅর্থনীতিবানিজ্য সংবাদ

আঙ্গুর চাষে সফল ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক কৃষক

আঙ্গুর চাষে সফল হয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রান্তিক এক কৃষক। ১০ কাঠা জমিতে ৭৫ টি আঙ্গুর গাছ লাগিয়ে, ফলনও পেয়েছেন ভালো। অত্যন্ত সুস্বাদু এবং ফলন ভালো হওয়ায়, এ আবাদে আগ্রহ দেখাচ্ছেন অন্যান্য জেলার কৃষকরা।

বাঁশের মাচায় ঝুলছে থোকা থোকা রসালো সুস্বাদু আঙ্গুর। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা হালকা সবুজ রঙের মিষ্টি এ রসালো ফলের পরিচর্যায় ব্যস্ত কৃষক। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের কৃষক আব্দুর রশিদের বাগানে গেলে এ দৃশ্যের দেখা মিলবে ।

৮ মাস আগে শখের বশে নিজের দশ কাঠা জমিতে আঙ্গুর চাষ শুরু করেন তিনি। খরচ হয়েছিল ১ লাখ ২০ হাজার টাকা। পার্শ্ববর্তী  দেশ ভারত ও ইতালি থেকে সংগ্রহ করেন ছমছম,সুপার সনিকা ও কালো জাতসহ কয়েকটি জাতের ৭৫টি আঙুরের চারা। চারা রোপনের ৮ মাসের মধ্যে পেয়েছেন, ফলন ও সাফল্য।

দৃষ্টিনন্দন আর সুস্বাদু হওয়ায়, প্রতিনিয়ত আঙ্গুর বাগান দেখতে দুর-দুরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। তার এই সফলতা দেখে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অনেক কৃষক। কৃষি বিভাগ বলছে,আঙ্গুর উৎপাদনে জৈব বালাইনাশক পরামর্শসহ দেয়া হচ্ছে সবধরনের সহায়তা।

এই মিষ্টি আঙ্গুরের চাষ ব্যাপকভাবে করা গেলে, ভবিষ্যতে দেশের বাইরে থেকে আঙ্গুর আর আমদানী করতে হবে না বলে জানান সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button