Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলানির্বাচন

শেষ মূহুত্বে প্রচারনায় ব্যস্ত ভোটাররা

ঝালকাঠি পৌরসভার ৯টি ওয়ার্ড এখন নির্বাচনী প্রচারণায় সরগরম।সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে কড়া নাড়ছেন প্রার্থীরা।এদিকে,আগামী ২১ জুন প্রথম ধাপের ইউপি নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত পিরোজপুরের প্রার্থীরা।যে যার মত কোরে ছুটছেন,ভোটারদের দ্বারে।

আগামী ২১ জুন ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন,কাউন্সিলর পদে ৩১ এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।মেয়র পদে নৌকা প্রতিক নিয়ে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান মেয়র লিয়াকত আলী তালুকদার ও নারিকেল গাছ প্রতীকে একই দলের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র আফজাল হোসেন।এছাড়া হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন ইসলামি আন্দোলনের মো.হাবিবুর রহমান

এদিকে,বিদ্রোহী মেয়র প্রার্থী অভিযোগ করেছেন,নৌকার সমর্থকরা তার প্রচার প্রচারনায় বাঁধা দিচ্ছে। অন্যদিকে,প্রার্থীরা দিন-রাত ভোটারদের বাড়ি গিয়ে ভোট চাইছেন,দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আগামী ২১ জুন প্রথম ধাপের ইউপি নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত পিরোজপুরের প্রার্থীরা।প্রচারণার শেষ সময়ে ভোটারদের কাছে দিচ্ছেন,বিভিন্ন ধরণের প্রতিশ্রুতি।আর ভোটাররাও আশা করছেন,তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার।

জেলার ভান্ডারিয়া উপজেলার ২নম্বর নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী,এমরান হোসেন তালুকদার,বৃষ্টি উপেক্ষা কোরে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন। নির্বাচিত হয়ে মানুষের সেবা করার প্রত্যয় জানিয়েছেন তিনি।

নির্বাচন সুষ্ঠু ও যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োজিত রয়েছে।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button