
রাজধানীর বংশালে ঢাকা ব্যাংক’এর ভল্ট থেকে পৌঁনে ৪ কোটি টাকা উধাও হয়ে গেছে। এ ঘটনায় ওই শাখার ক্যাশিয়ারসহ দু’জনকে আটক করেছে পুলিশ। গতরাতে তাঁদেরকে আটক করা হয়।
বৃহস্পতিবার ঢাকা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বংশাল শাখায় অভ্যন্তরীণ অডিটে যান। অডিটে তাঁরা দেখেন, ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার হিসেব পাওয়া যাচ্ছে না।
এ নিয়ে কর্মকর্তারা ব্যাংকের ক্যাশিয়ার ও ভল্ট রক্ষককে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে থানায় খবর দেন। অভিযোগের পর ব্যাংকের দুই কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে বংশাল থানা পুলিশ। তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। তাই আটক দুই কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাটিভি/ এস



