Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
মানবসম্পদবাংলাদেশবিশ্ববাংলা

রাজনৈতিক অস্থিরতা ও ডলার সংকটে ভাল নেই, লেবানন প্রবাসী বাংলাদেশিরা

মহামারী করোনার কারণে,দীর্ঘমেয়াদী লকডাউন,রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকটসহ নানা কারনে ভাল নেই, অধিকাংশ লেবানন প্রবাসী বাংলাদেশিরা। সেখানকার মানবেতর জীবন থেকে দেশে ফিরতে অনেকেই, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা” কর্মসূচীর আওতায় নিবন্ধন করেছেন।  এদেরই ৪২২ বাংলাদেশি শুক্রবার দেশে ফিরছেন।

লেবানন থেকে দূতাবাসের সহায়তায়, বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন, আরো ৪২২ জন অবৈধ বাংলাদেশি।  শুক্রবার শহীদ রফিক হারিরি বিমানবন্দর থেকে, ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে বলে জানায়, দূতাবাস।

এর আগে বৃহস্পতিবার বৈরুতের আল আনসার ষ্টেডিয়ামে, সবার হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এসময় রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানের টিকিট নিতে যাওয়া বাংলাদেশিরা জানান, ডলার সংকটের কারণে, দেশে ফিরতে বাধ্য হচ্ছেন তারা। জেল জরিমানা ছাড়াই স্বল্প সময়ে নিজ দেশে ফিরতে পেরে, রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান, বাংলাদেশিরা।

দূতাবাস জানায়, স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচীর আওতায়, গত ১৫ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া, বাংলাদেশ বিমানের ১৬টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত, প্রায় সাড়ে ৬ হাজার বাংলাদেশি নিজ দেশে ফিরতে সক্ষম হয়েছে।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button