Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

কাঙ্খিত দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে চাষীরা

একসময় প্রধান অর্থকরী ফসল হিসেবে সোনালী আঁশ পাটের চাষ হলেও, বর্তমানে আবাদে বিমুখ চাঁদপুরের কৃষকরা। একদিকে উৎপাদন খরচ বেশি অন্যদিকে কাঙ্খিত দাম না পাওয়ায়, দিনদিন আগ্রহ হারাচ্ছেন তারা। কৃষি বিভাগ বলছে,কৃষকদের পাট চাষে আগ্রহী করতে, নানা উদ্যোগ নেয়া হচ্ছে।

সোনালী আঁশ পাট আবাদের দিক থেকে উল্লেখযোগ্য ছিলো চাঁদপুর জেলা। পাটকে কেন্দ্র করে গড়ে ওঠে দুটি বেসরকারি জুট মিল। সরকারিভাবে তৈরি করা হয়, পাট গুদামজাত করার জন্য বিশাল আকারের গোডাউন। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে দৃশ্যপট।

জেলায় এখন পাটের আবাদ  হয় যৎসামান্য। আর তাই দুটি জুট মিলের মধ্যে বন্ধ রয়েছে একটি। অন্যটি চালু আছে নামমাত্র।ফলে, পাট আবাদে খরচ বেশি এবং ন্যায্য মূল্য না পাওয়ায়, চাষাবাদে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছেন তারা।

পাটের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি স্বীকার করে কৃষি বিভাগ বলছে, কৃষকদের উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে।

চলতি বছর জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪হাজার ৪শ ১০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৪ হাজার ১শ ৫ হেক্টর।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button