Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপবিশ্ববাংলা

করোনা সংক্রমণ কিছুটা কমায় প্রাণচাঞ্চল্য ফিরছে সুইজারল্যান্ডে

ইউরোপের দেশ সুইজারল্যান্ডে করোনা মহামারী কিছুটা কমে এসেছে। স্বাস্থ্যবিধি ও সতর্কতায়ও এসেছে কিছুটা শিথিলতা। প্রানচাঞ্চল্য ফিরতে শুরু করেছে ইউরোপের চিরবসন্তের দেশ সুইজারল্যান্ডে। কিন্তু করোনার টিকা দেয়া নিয়ে বিভ্রান্তি কাটছে না স্থানীয় ও প্রবাসী বাংলাদেশীদের।করোনায় আক্রান্ত হয়ে যারা সুস্থ্য হয়েছেন, তারা একডোজ টিকা নিবেন না দুই ডোজ নিতে হবে, তা নিয়ে চলছে বিভ্রান্তি।

পড়াশোনা ও কাজের কারনে সুইজারল্যান্ডে বসবাস করেন, অনেক বাংলাদেশি নাগরিক।  তারা দেশটিতে নিজেদের কাজের পাশাপাশি, নানারকম সামাজিক কাজের সাথেও যুক্ত রয়েছেন।  চলমান করোনা মহামারির কারণে পৃথিবীর অন্যান্য দেশের মতন, বিভিন্ন সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন দেশটিতে বসসবাসরত প্রবাসীরা।  তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায়, দুশ্চিন্তামুক্ত দেশটির নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।

সুইজারল্যান্ডে ইতোমধ্যে প্রায় ২৭ ভাগ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। তবে যারা একবার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন, তারা টিকার একডোজ নেবেন নাকি তাদেরকে দুইডোজই নিতে হবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

যারা অন্য কোন রোগে আক্রান্ত, তারা করোনা থেকে সুস্থ হলেও যদি এন্টিবডি লো লেভেলের হয় তাদের ক্ষেত্রে অবশ্যই করোনার দুইডোজের টিকাই নেয়াই আবশ্যক বলে বলছেন কেউ কেউ।।

খুব তাড়াতাড়ি করোনা পরিস্থিতি কেটে গিয়ে পরিস্থিতি আবারো স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা সবার।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button