
নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পেতে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী সাবিকুন্নাহার। দুপুরে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ সহযোগিতা কামনা করেন।
তিনি জানান গেল ৮ জুন রংপুর থেকে ঢাকায় ফেরার সময় গাবতলী থেকে তার স্বামী দুইজন সাথী ও গাড়ি চালকসহ নিখোঁজ হন। কয়েকদিন ধরে খোঁজাখুজি করেও তাদেরকে পাওয়া যায়নি। এমনকি ওই গড়িটিও পাওয়া যায়নি।
ত্বহা’র স্ত্রী আরও জানান, এ বিষয়ে তিনি রাজধানীর দারুস সালাম এবং পল্লবী থানায় গিয়েও কোন আইনি সাহায্য পাননি। তাই নিখোঁজ ব্যক্তিদের ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বাংলাটিভি/ এআর



