অভিবাসী কর্মীদের জন্য ৫০ হাজার ডোজ টিকা বরাদ্দের দাবি

দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা নিশ্চিতের দাবি জানিয়েছে দেশে ফিরে আসা অভিবাসী কর্মীরা। হোটেল কোয়ারেন্টিনের জন্য অতিরিক্ত সরকারি ভর্তুকি না দিয়ে সেই টাকায় অভিবাসী কর্মীদের জন্য টিকেট নিশ্চিত করা হলে সবাই লাভবান হবে বলে মনে করেন, এসব প্রবাসী। বাংলা টিভির সাথে আলাপকালে তারা বলেন, টিকা নিতে না পারার কারণে ভিসা থাকার পরও অনেকের মিলছেনা কাঙ্খিত টিকেট।
করোনায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে যতটুকু না অসুস্থ তার থেকে সামাজিক ও আর্থিক ভাবে বেশি ক্ষতিগ্রস্ত করেছে দেশে ফেরত আসা অভিবাসী কর্মীদের। সবকিছু মিলিয়ে মানসিকভাবে দৈন্যদশায় ভুগছেন এসব রেমিটেন্স যোদ্ধারা।
পরিস্থিতি মোকাবেলায় খেই হারিয়ে ফেলেছে সংশ্লিষ্ট দফতর গুলো এমন অভিযোগ দেশে ফেরা কর্মীদের। তারা মনে করেন, প্রবাসীদের সবকিছু থেকেও িতারা এখনকার পরিস্থিতিতে বড় অসহায়।
ক্রয় কৃত কিংবা উপহারস্বরূপ দেশে করোনা টিকা আসছে এমন খবর স্বস্তিদায়ক হলেও দেশে ফেরা প্রবাসীরা এখনো করোনা টিকা বঞ্চিত । এমন খবরও শোনা গেছে টিকা নিতে না পারার কারণে ভিসা থাকার পরও মিলছেনা কাঙ্খিত টিকেট, আবার যার মিলছে তাকেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
দেশের যখন এমন অবস্থা তখন অভিবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ৫০ হাজার ডোজ টিকা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
হোটেল কোয়ারেন্টিনের জন্য সরকারের ভর্তুকি বৈদেশিক মুদ্রায় বিদেশ চলে যাচ্ছে তাই চলমান সংকটে এই বিপুল অর্থ ব্যয় দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে অভিযোগ তাদের।
উপহারস্বরূপ অথবা আমদানিকৃত এসব টিকা থেকে অভিবাসীদের জন্য জরুরিভিত্তিতে টিকা বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসী এসব রেমিটেন্স যোদ্ধা।
বাংলাটিভি/রাজ



