Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

মেসির গোলেও আর্জেন্টিনার জয় অধরা

সোমবার রাতে নিলতন সান্তোস স্টেডিয়ামে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে মেসির ফ্রি কিক গোলে আলবিসেলেস্তেরা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে এদুয়ার্দো ভার্গাসের গোলে সমতায় ফেরে চিলি। চলতি মাসের শুরুতে এই চিলির বিপক্ষে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়েও একই স্কোরলাইনে ড্র করেছিল আর্জেন্টিনা।

ওই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন তারা অন্য দল! বিপরীতে চিলি হয়ে ওঠে মারাত্মক আক্রমণাত্মক। এগিয়ে আছে বলে আর্জেন্টিনা বেশিমাত্রায় রক্ষণশীল হয়ে উঠলো নাকি চিলি ঝাঁপিয়ে পড়লো, সেই প্রশ্ন মেলানোর আগেই চিলির ছোবল। আর্জেন্টিনার দুর্বল রক্ষণের ফায়দা তুলতে না পারলেও ঠিকই পেনাল্টি আদায় করে নেয় লা রোজা। ৫৩ মিনিট থেকে রিও ডি জেনেইরোয় নিলতন স্টেডিয়ামে নাটকীয় পরিস্থিতি!

আর্জেন্টিনার রক্ষণের ভুলে একেবারে ফাঁকায় বল পেয়ে যান ভার্গাস, কিন্তু তার শট গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস দারুণ দক্ষতায় প্রতিহত করেন। ফিরতি বলে আর্তুলো ভিদাল শট নিলে তাকে ফাউল করে বসেন নিকোলাস তাগিয়াফিকো। জমে যায় নাটক। চিলি পেনাল্টির আবেদন করলে সিদ্ধান্ত যায় ভিএআরের কাছে। পরবর্তীতে রেফারি সাইড স্ক্রিনে দেখে সিদ্ধান্ত দেন পেনাল্টির।

আগের পাঁচ স্পট কিকের সবক’টি জাল খুঁজে নেওয়া ভিদালকে রুখে দেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো। কিন্তু দুর্ভাগ্য আলবিসেলেস্তেদের, গোলকিপারের হাতে লেগে বল বারে প্রতিহত হয়ে ফিরে এলে ফিরতি বল হেডে জালে জড়িয়ে দেন ভার্গাস ৫৭তম মিনিটে। আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘আপত্তি’ জানালে আবার ভিএআরের সাহায্য। কিন্তু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে আসেনি। গোল বহাল রাখলে সমতায় ফেরে চিলি।

আরেকটি গোলের জন্য মেসিরা কম চেষ্টা করেনি। মেসি একের পর এক বল বানিয়ে দিয়েছেন কিংবা নিজে শট নিয়েছেন, কিছুতেই কাজ হয়নি। ৭১ মিনিটে যেমন বক্সের বাইরে থেকে নেওয়া বার্সেলোনা ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে প্রতিহত করেন ক্লাউদিও ব্রাভো। চিলি গোলকিপার বল গ্রিপে নিতে না পারলেও অসুবিধা হয়নি সামনে কোনও আকাশি-সাদা জার্সি খেলোয়াড় না থাকায়।

সেই হতাশা দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের ৯ মিনিটের শেষ পর্যন্ত চলেছে। সের্হিয়ো আগুয়েরো ও আনহেল দি মারিয়াকে নামিয়েও কাজ হয়নি আর্জেন্টিনায়। ফলে পয়েন্ট হারিয়ে কোপা অভিযান শুরু হলো মেসিদের।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button