Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআই’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

ব্যবসাবান্ধব পলিসি গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার (১৪ জুন) সচিবালয়ে এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে নবনির্বাচিত পরিষদের ৪৫ সদসস্যের একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব কথা বলেন।

এ সময় এফবিসিসিআই সভাপতি ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানান। প্রতিনিধিদলের সদস্যরা এলডিসি গ্রাজ্যুয়েশন ও এসডিজি অর্জনে সরকারকে আন্তরিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।ব্যবসাবান্ধব পলিসি গ্রহণ ও বাস্তবায়ন ও দেশে নতুন নতুন রপ্তানি পণ্য সৃষ্টিতে সরকারকে উদ্যোগ গ্রহণ ও বাণিজ্য সুবিধা বাড়ানোরও আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি গ্রাজ্যুয়েশন চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের প্রস্তুত হতে হবে। সরকার এ চ্যালেঞ্জ মোকাবিলায় সেক্টরভিত্তিক সাব-কমিটি গঠন করে প্রস্তুতি নিচ্ছে। সেখানে এফবিসিসিআই’র প্রতিনিধি থাকবে। গতানুগতিক কাজের বাইরে গিয়ে এফবিসিসিআইকে বাণিজ্য ক্ষেত্রে আধুনিকীকরণে ভূমিকা রাখতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন- এফবিসিসিআই’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ভাইস-প্রেসিডেন্ট এম এ মোমেন, মো. আমীন হেলালী, সালাহউদ্দিন আলমগীর, মো. হাবিব উল্লাহ ডন ও এম এ রাজ্জাক খান, পরিচালক আবু মোতালেব, ড. ফেরদৌসী বেগম, আমজাদ হোসেন, মো. শাহীন আহমেদ, মিসেস শমি কায়সার, মো. আবু নাসের, সৈয়দ সাদাত আলমাস কবীর, প্রীতি চৌধুরী, নাজ ফারহানা আহমেদ ও সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button