Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে ৫৪ জনের মৃত্যু, শনাক্ত ৩,০৫০

একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৭২ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জনে। মৃত ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৯ জন ও ১৫ জন নারী।

সোমবার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৮৩৯ জন। সারাদেশে ৫১২টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩২টি, জিন এক্সপার্ট ৪৬টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৩৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৯১৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৬০২টি।নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছরের নিচে পাঁচজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ জনের মধ্যে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ২৩৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৬২ জন।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button