Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়নবানিজ্য সংবাদ

আয়োডিনযুক্ত লবন বিল ২০২১ পাস

সোমবার ১৪ জুন জাতীয় সংসদে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন আয়োডিনযুক্ত লবন বিল, ২০২১ পাসের প্রস্তাব করেন। সংশোধিত আকারে পাস করা হয়েছে।

বিলে আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ আইন ১৯৮৯ রহিত করার বিধান করা হয়েছে।

বিলে আয়োডিনযুক্ত লবন উৎপাদন, পরিশোধন, সংরক্ষণ, সরবরাহ বাধ্যতামূলক এবং ভোক্তা পর্যায়ে তা সরবরাহ অথবা বিপনণ নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

বিলে আয়োডিনযুক্ত লবন সরবরাহ, উৎপাদন, পরিশোধন, সংরক্ষন নিশ্চিত করার বিষয়টি মনিটরিং করতে শিল্প মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৪ সদস্যের জাতীয় লবন ব্যাবস্থাপনা কমিটি গঠনের বিধান করা হয়েছে। এছাড়া জেলা ও প্রান্তিক লবন ব্যাবস্থাপনা কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

বিলে আয়োডিনয্ক্তু লবন উৎপাদন, সংরক্ষণ সরবরাহ,পাইকারি বিক্রি করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিবন্ধন বাধ্যতামূলক করে বিধান করা হয়েছে।

এাছাড়া বিলে লবনে আয়োডিনযুক্তকরণ ও এর পরিমান, প্যাকেটিং, লেবেলিং, নিবন্ধন নবায়ন, নিবন্ধন বাতিল, রেজিস্ট্রার কর্তৃক পরিদর্শন ও পর্যবেক্ষণ, লবন প্রক্রিয়াকরণ শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, বিলের বিধি লংঘনজনিত অপরাধ, দন্ড, বিচার প্রক্রিয়া, বিধি প্রনয়ণের ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button