Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবাংলাদেশবিশ্ববাংলামধ্যপ্রাচ্য

হজ প্যাকেজ মূল্য বেশি হলেও, রেজিস্ট্রেশন করছেন অনেক প্রবাসী বাংলাদেশি  

এবার সৌদি আরবে হজ প্যাকেজের মূল্য কিছুটা বেশি হলেও, চূড়ান্ত বাছাইয়ে সুযোগ পেয়ে হজ পালনের জন্য রেজিস্ট্রেশন করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। গেলো ১৩ জুন রোববার শুরু হওয়া এবছরের হজ রেজিস্ট্রেশন চলবে আগামী ২৩শে জুন পর্যন্ত।  সৌদি নাগরিকদের পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশীও রেজিস্ট্রেশন করেছেন।

করোনার ভয়াবহতার কারনে এবারো সৌদি আরবে গিয়ে হজ্বে অংশ নিতে পারবে না, বহিঃবিশ্বের মুসল্লিরা । সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গেলো শনিবার এমনটাই জানিয়েছেন দেশটির হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়। ফলে শুধু মাত্র সৌদি নাগরিক ও দেশের অভ্যন্তরে থাকা প্রবাসীদের সমন্বয়ে মোট ৬০ হাজার হাজি নিয়ে অনুষ্ঠিত হবে চলতি বছরের হজ্জ কার্যক্রম।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, যারা গত ৫ বছর হজে অংশ নেননি তাদের অগ্রাধিকার থাকবে বেশি, এছাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে বয়সসীমাও।

রোববার ১৩ই জুন থেকে অনলাইনে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। চলবে আগামী ১০ দিন ২৩এ জুন পর্যন্ত। www.localhaj.haj.gov.sa এই ঠিকানায় গিয়ে সৌদি নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা ইকামা নাম্বার, জন্ম তারিখ ও শহরের নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে হজ প্যাকেজের মূল্য কিছুটা বেশি হলেও, চূড়ান্ত বাছাইয়ে সুযোগ পেয়ে হজ পালনের নিয়তে  রেজিস্ট্রেশন করছে প্রবাসী বাংলাদেশিরা।

আগামী ১৫ জুলাই থেকে বাছাই করা হবে ৬০ হাজার হাজি এবং যারা বাছাই অনুমতি পাবেন তাদের কে পরবর্তী ধাপে ক্রয় করতে হবে হজের তিনটি প্যাকেজের যেকোন একটি। যার মূল্য বাংলাদেশি টাকায় ২ লাখ ৬৬ হাজার থেকে ৩ লাখ ৬৪ হাজার টাকা।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button