Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব, ৫ লাখ টাকা জরিমানা

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আচরণবিধি ভাঙায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান।এখানেই শেষ নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে মোহামেডান অধিনায়ককে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম।শুক্রবার আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে লাথি দিয়ে স্টাম্প ভাঙায় সাকিবকে এই শাস্তি দেয়া হলো।

ঘটনাটা ম্যাচের দ্বিতীয় ইনিংসের। লক্ষ্য তাড়ায় নেমে ২৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আবাহনী। এরপর নিজের প্রথম ওভারের শেষ বলে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন সাকিব। আম্পায়ার সাকিবের আবেদনে সাড়া না দিলে লাথি মেরে স্ট্যাম্প মোহামেডানের অধিনায়ক।মাঠ ছাড়ার সময় ফের ঝামেলায় জড়ান সাকিব।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button