Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিশ্ববাংলা

প্রস্তাবিত বাজটে সুযোগ সুবিধা বাড়ালেও উপেক্ষিত রেমিটেন্সযোদ্ধা

প্রস্তাবিত বাজেটে করোনা পরিস্থিতি বিবেচনায় অনেক খাতে কর রেয়াত, সুযোগ-সুবিধা-প্রণোদনা বাড়ানো হলেও অনেকটা উপেক্ষিত রেমিট্যান্সযোদ্ধারা। প্রবাসীদের আশানুরূপ বরাদ্দ নেই এবারের বাজেটে। রেমিট্যান্সের ওপর দুই শতাংশ প্রণোদনা আরও বাড়ানো কিংবা প্রবাসীদের জন্য প্রভিডেন্ট ফান্ডের জন্য বরাদ্দ, প্রস্তাবিত বাজেটে কোনোটিরই প্রতিফলন নেই। ফলে খানিকটা হতাশায় ভুগলেও প্রবাসীদের দাবী চুড়ান্ত বাজেটে সরকার তাদের বিষয়গুলো অবশ্যই বিবেচনা করবে।

জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা হয়েছে । কিন্তু প্রবাসীদের জন্য নেই কোন আশার বানী। যদিও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিষয়ে প্রশংসা করেছেন অর্থমন্ত্রী। তিনি ২০২১-২২ অর্থবছরেও এই খাতে দুই শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করেছেন। অথচ প্রবাসীদের এখনো দাবী বিদ্যমান দুই শতাংশ রেমিট্যান্স প্রণোদনা বাড়িয়ে চার শতাংশ করার ।

বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে তুলনামূলকভাবে কম বাজেট রাখা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য। যা দেখে হতাশ প্রবাসীরা।

বিভিন্ন সময় প্রবাসীদের সমস্যা সমাধান দূরীকরণের ধীরগতির কারন হিসেবে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ কম। তাই এবার রেমিটেন্স যোদ্ধাদের প্রত্যাশা ছিল তুলনামূলকভাবে সর্বোচ্চ বাজেট পাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু সেখানেও মেলেনি প্রত্যাশার বাস্তবায়ন।

চলমান করোনা পরিস্থিতিতেও যারা সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রেখেছেন, সেই সকল রেমিটেন্স যোদ্ধা ও তাদের পরিবারের কথা ভেবে চুড়ান্ত বাজেটে বিষয়গুলোকে সমন্বয় করা হবে, বলে মনে করেন – বহির্বিশ্বে থাকা  প্রায় দেড় কোটি প্রবাসী।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button