Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

ঢাকা-১৪ উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের তোড়জোড়

সাংসদ আসলামুল হকের মৃত্যুর পর শূন্য হওয়া ঢাকা-১৪ আসনে উপ নির্বাচনে আ্ওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩৪ জন। শেষ পর্যন্ত কার হাতে উঠছে নৌকার টিকিট, এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। নির্বাচন নিয়ে ভোটারদের চায়ের কাপেও উঠেছে ঝড়। নতুন জনপ্রতিনিধি দুর্নীতির বিরুদ্ধে দাড়িয়ে, এলাকার উন্নয়নে কাজ করবেন এমনই প্রত্যাশা সাধারণ মানুষের।

রাজধানীর ঢাকার শাহ আলী ও দারুসসালাম থানা, বৃহত্তর মিরপুরের অর্ধেক, রূপনগরের আংশিক, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-১৪ আসন। এর মধ্যে পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড। সামষ্টিকভাবেই আসনটির গুরুত্ব অনেক। ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আসলামুল হক আসলাম।

গত ৪ এপ্রিল আসলামুল হক মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনে তফসিল অনুযায়ী আগামী ২৮ জুলাই এই সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকার প্রার্থী হতে এরইমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন প্রার্থী।

তবে চুড়ান্তভাবে কে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আলোচনায় রয়েছেন- প্রয়াত আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন এবং যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

সাধারণ ভোটারদের প্রত্যাশা মনোনয়ন যেই পাক নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করতে হবে। শনিবার মনোনয়ন বোর্ডের সভা শেষেই জানা যাবে, ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে কার হাতে উঠছে নৌকার টিকিট।

বাংলাটিভি/এস  

সংশ্লিষ্ট খবর

Back to top button