করোনায় ক্ষতিগ্রস্ত হলেও শিগগিরই ঘুরে দাঁড়ানোর আশা প্রবাসীদের

জীবিকার তাগিদে অস্ট্রেলিয়ায় বসবাস করেন,বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক। বর্তমান করোনা পরিস্থিতির কারণে, সারাবিশ্বের মত সেখানে বসবাসরত বাংলাদেশিরা, নানারকম সমস্যার সম্মুখীন হয়েছেন। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন দিক দিয়ে সঙ্কটকালীন সময় পার করছেন তারা।
করোনা পরিস্থিতি সামাল দিতে,অস্ট্রেলিয়াতে লকডাউনসহ নানা বিধিনিষেধ জারি করা হয়েছিল। এ কারনে চাকুরী,ব্যবসাসহ নানাক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হয়েছেন, দেশটির প্রবাসী বাংলাদেশিরা।
অস্ট্রেলিয়ার মেলবোর্ণ, সিডনিসহ বিভিন্ন অঞ্চলের তুলনায়, ব্রিসবেনের করোনা পরিস্থিতি কিছুটা ভালো।সেখানকার হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বর্তমানে ব্যবসায় লাভবান হচ্ছেন।
অস্ট্রেলিয়ায় করোনা আঘাত হানার পর, অনেকেই কাজ হারিয়েছিলেন, ব্রিসবেনের অনেক প্রতিষ্ঠান প্রথমদিকে অনেক শ্রমিক ছাটাই করলেও, ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়াচ্ছে।
করোনা আঘাত হানার পর দেশটির সরকারের দেয়া প্রণোদনার কারনে, কোন বাংলাদেশিকে তেমন একটা আর্থিক সমস্যায় পড়তে হয়নি।
অস্ট্রেলিয়া সরকারের নেয়া যুগোপোযোগী সিদ্ধান্তের ফলেই, আজ অন্যান্য দেশের তুলনায়, দেশটির সার্বিক পরিস্থিতি অনেক ভালো।
খুব তাড়াতাড়ি বিশ্ব করোনামুক্ত হয়ে আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত নাগরিকরা, নতুনভাবে সবকিছু পুনরায় শুরু করতে পারবেন, এমন প্রত্যাশা তাদের।
বাংলা টিভি/ ঢাকা/ এস



