
খুব শিগগিরই দেশেই যৌথভাবে ভ্যাকসিন উৎপাদন করা হবে-বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের আত্মার সম্পর্ক।
বাংলাদেশ এসোসিয়েশন ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে ফিলিস্তিন জনগনকে ৪০ লাখ টাকা সমমূল্যে র সাড়ে চৌদ্দশ কেজি, ঔষধ ও চিকিৎসা সামগ্রী,দেয়া হচ্ছে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এ রামাদান এর হাতে।
ফিলিস্তিন জাতিগোষ্ঠীর ভাই-বোনদের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনে কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত ইউসুফ এ রামাদান। বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময় কাটাচ্ছে ফিলিস্তিন।
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, যতদিন স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিন প্রতিষ্ঠিত না হবে, ইসরায়েল কে বাংলাদেশ সমর্থন দেবে না। ১৯৬৭ সালের সীমানা অনুসারে দুই রাষ্ট্র সমাধান দাবী, বাংলাদেশের।
খুব শিগ্রই দেশে যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে যাবে। ঠিক কোন ফার্মাসিটিক্যালস কোম্পানি র সাথে যাবে, সেটা সংশ্লিষ্ট দেশের বিষয়। অ্যাস্ট্রাজেনেজা ভ্যাকসিন পেতে
মৃত্যুর পরিমাণ কম বলে বাংলাদেশের নাম প্রথমে যুক্তরাষ্ট্রের তালিকায় ছিল না। এখন, পরিস্থিতি পরিবর্তন হয়েছে, কিন্তু কবে নাগাদ ভ্যাকসিন যুক্তরাষ্ট্রদেবে এখনও জানাযায়নি।
চীনের সাথে ভালো অবস্থানে, ১৩ তারিখে উপহারের ৬ লাখ ভ্যাকসিন চীনের কাছ থেকে পাওয়া যাবে। গোপন তথ্য প্রকাশ না করার শর্ত ভঙ্গ করায় সৃষ্ট জটিলতা র সমাধান হয়েগেছে। কোন ভুলবোঝাবুঝি নেই।
ভ্যাকসিন পাবলিক গুডস নীতিতে বাংলাদেশ বিশ্বাসী। সবার কাছে, ভ্যাকসিন পৌঁছাতে হবে। রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘের বড় দুটি ইভেন্ট এ যোগ দিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকার ৫০ হাজার ডলারের পাশাপাশি ভিন্ন আঙ্গিকে বাংলাদেশের জনগন স্বতঃস্ফূর্ত ভাবে সাহায্য পাঠাচ্ছে।
বাংলাটিভি/এস



