Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিশ্ববাংলা

সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইনের খরচ দেয়ার প্রক্রিয়া শুরু  

সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইনের খরচের জন্য ফিস বাবদ ২৫ হাজার টাকা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই টাকা পাওয়ার জন্য আবেদপত্র গ্রহন জমা দেয়ার বিস্তারিত তথ্য জানিয়েছে দেয়া হয়েছে।  তবে ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত যারা নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করছেন তারাই পাচ্ছেন এ অর্থ প্রাপ্তির সুবিধা।

করোনার সংক্রমণ পরিস্থিতিতে সৌদি আরবে গিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে প্রবাসী কর্মীদের। এতে করে গুনতে হচ্ছে  বাড়তি ৬০ থেকে ৭০ হাজার টাকা। প্রবাসীদের বাড়তি এ খরচের চাপ কমাতে ২৫ হাজার টাকা করে ভর্তুকি দেবার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।   আপস…  রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর বিস্তার রোধে সৌদি সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত যেসব সৌদি প্রবাসী বাংলাদেশি কর্মী ছুটিতে নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করছে শুধুমাত্র তাদের জন্যই থাকছে এই অর্থ প্রাপ্তির সুবিধা।

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এই ভর্তুকি দেওয়া হবে। এই ভর্তুকি সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে।

 সংশ্লিষ্ট কর্মীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট www.bmet.gov.bd হতে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া দেশের ০৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক হতেও আবেদনপত্র  সংগ্রহ করা যাবে।

আবেদনপত্র  পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৭ জুন থেকে ফ্লাইটের দিন পর্যন্ত  বহির্গমনের পূর্বে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে আবেদন  জমা দিতে বলা হয়েছে।

এজন্য প্রয়োজনীয় যে সব কাগজ সাথে আনতে হবে,  তা হলো

ক) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি, খ) পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি, গ) পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি, ঘ) টিকেটের ফটোকপি ও ঙ) হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি।

সৌদি আরব প্রবাসী যেসব কর্মী ইতোমধ্যে সৌদি আরব পৌছেছেন এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেছে  বা করছে তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণ করে ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাকযোগে জমা করতে বলা হয়েছে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button