করোনা মহামারীতেও থেমে নেই মানব পাচার

বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৭ লাখ মানুষ অবৈধভাবে বিদেশে পাড়ি জমায়, যাদের একটি বড় অংশই যায় পাচার হয়ে। গত ১০ বছরে এর প্রকোপ কিছুটা কমলেও উদ্বিগ্ন না হবার মত পর্যায়ে আসেনি এখোন । দেশে মানবপাচার প্রতিরোধ আইন থাকলেও তার প্রাপ্য সুবিধা অর্জনে এখনো রয়েছে অনেক শুভংকরের ফাঁকি। তাই অচিরেই আইনের সঠিক বাস্তবায়ন ও আইনের প্রয়োগ নিশ্চিতের তাগিদ দিলেন অভিবাসন বিশেষজ্ঞরা।
প্রতিবছরই অসহায়ত্বের সুযোগ নিয়ে পাচারকারী চক্র নানা প্রলোভনে দেখিয়ে বেকার তরুণ-তরুণীদের বিদেশে পাচার করছে।
মানব পাচারের পেছনে দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব, স্বল্প শিক্ষা, ভঙ্গুর পরিবার, পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থা ও অভিবাসন নীতিমালার নানা দুর্বলতাকে কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
দেশে মানবপাচার প্রতিরোধ আইন ২০১২ থাকলেও তার সঠিক বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ অভিবাসন বিশেষজ্ঞদের।মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি বাংলাদেশ থেকে মানব পাচারের এই ভয়ংকর প্রবণতা বন্ধ করতে আইনের কার্যকর প্রয়োগের পরামর্শ মানবাধিকার কর্মী ও অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীরের। মানবপাচারে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি বিশ্লেষকদের।
বাংলা টিভি/এস



