ব্রাহ্মণবাড়িয়ায় ধানের ভাল ফলন হলেও কাঙ্খিত মূল্য পাচ্ছেন না কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায়,ধানের ভাল ফলন হলেও, কাঙ্খিত মূল্য পাচ্ছেন না কৃষকরা। মোকামে প্রচুর ধানের আমদানি থাকলেও,সরকার নির্ধারিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তবে আড়ৎদাররা বলছেন, বাজারে আসা অধিকাংশ ধান ভেজা হওয়ায়,মূল্য কিছুটা কম। সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হওয়ায়, বাজার দর বাড়বে বলে আশাবাদী,চাষিরা।
চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়াসহ, আশপাশের জেলায় বোরো ধানের উৎপাদন ভাল হলেও, মোকামে বিক্রি করতে গিয়ে হতাশ হচ্ছেন,কৃষকরা । বোরো মৌসুমে দেশের বিভিন্নস্থান থেকে উৎপাদিত ধান নিয়ে কৃষকরা আসছেন, পূর্বাঞ্চলের বৃহত্তম ধানের মোকাম,আশুগঞ্জের বিওসি ঘাটে। প্রতিদিন সেখানে ৩৫/৪০ হাজার মন ধান ক্রয়- বিক্রয় হচ্ছে। লাভের আশায় দূরদূরান্ত থেকে কৃষকরা এখানে এসে, ধানের কাঙ্খিতমূল্য পাচ্ছে না বলে জানিয়েছেন তারা।
তবে মিল মালিক ও আড়ৎদাররা জানিয়েছেন,মোকামে নিয়ে আসা বেশীরভাগ ধানই ভেজা থাকায়, দাম কিছুটা কম।জেলা চাল কল মালিক সমিতির সভাপতি জানান, এখানে কোন কারসাজি নেই, ধানের মান ভাল না হলে এবং ভেজা থাকলে মূল্য কিছুটা কম থাকাই স্বাভাবিক।
ইতোমধ্যে জেলায় সরকারিভাবে ধান ক্রয় শুরু হয়েছে জানিয়ে, কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবেন বলে আশা করছেন,জেলা খাদ্য কর্মকর্তা। ধানের কাঙ্খিত মূল্য নিশ্চিতে সরকারসহ সংশ্লিস্ট সকলের সহযোগিতা চেয়েছেন,চাষিরা।
বাংলা টিভি/ ডেস্করিপোর্ট /এস



