Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

করোনাকালে সংকটে কুয়াকাটাবাসী

প্রথম দফার ক্ষতি কাটিয়ে না উঠতেই,করোনার দ্বিতীয় দফায় পটুয়াখালীর পর্যটন ও মৎস্য খাত, আবারো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে । ফলে ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান। দীর্ঘ মেয়াদী এ ক্ষতি পুষিয়ে নিতে, সরকারী সহায়তা প্রত্যাশা করছেন, এ খাতের সংশ্লিষ্টরা।

প্রতিদিন হাজারো পর্যটকের কোলাহলে মুখরিত, সাগরকন্যা কুয়াকাটায় দীর্ঘ বেলাভূমি জুড়ে এখন সুনশান নীরবতা। শ্রমিকসহ ক্রেতা সংকট এবং বাজারজাত সমস্যায়, পাকা বোরোধান ক্ষেতেই পড়ে আছে। তরমুজ,বাগিংর পসরা সাজিয়ে রাখলেও, নেই ক্রেতা। বাজার চাহিদা থাকলেও, পরিবহন সংকটে রপ্তানি বন্ধ থাকায়, স্থবির এখন দক্ষিনের বৃহৎ মাছের মোকাম পটুয়াখালির মহিপুর-আলিপুর।

মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে, চলমান দ্বিতীয় দফার লকডাউনে এমন স্থবিরতা বিরাজ করছে, পটুয়াখালীর মৎস্য ও পর্যটন ভিত্তিক অর্থনীতিতে। প্রথম দফা লকডাউনের ক্ষতি কাটিয়ে স্বাভাবিক হওয়ার মুহুর্তে, দ্বিতীয় দফার লকডাউনে বড় ধরনের ক্ষতির শংকা করছেন, এসব খাতের বিনিয়োগকারীরা।

জীবন-জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এ খাতের অধিকাংশ মানুষ। পর্যটকদের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসায়ীরা,ঋনের বোঝা মাথায় নিয়ে পার করছেন মানবেতর জীবন।

পর্যটন শিল্পের বিভিন্ন ক্ষতির দিক তুলে ধরে, এ খাতকে বাঁচাতে সরকারের সু-দৃষ্টি চেয়েছেন, জেলা প্রশাসক ও পৌর মেয়র। সরকারের আপদকালীন ও দীর্ঘ মেয়াদী সহযোগিতায় আবারো ঘুরে দাঁড়াবে পটুয়াখালীর পর্যটন ও মৎস্য খাত,প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button